HS 4th Semester COMS/COMA Suggestion 2026

HS 4th Sem COMS & COMA Suggestion 2026

HS 4th Semester Final Suggestion
COMS & COMA (2026)

Complete Syllabus Roadmap
প্রিয় ছাত্রছাত্রীরা,
আগামী শুক্রবার তোমাদের কম্পিউটার সায়েন্স (COMS) এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন (COMA) পরীক্ষা। শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির জন্য Council-এর মডেল প্রশ্নপত্র এবং এক্সপার্ট টিচারদের সাজেশন বিশ্লেষণ করে এই ব্রহ্মাস্ত্র সাজেশনটি তৈরি করা হয়েছে। পরীক্ষার আগে নতুন কিছু না পড়ে এই টপিক ও প্রশ্নগুলো অবশ্যই খুব ভালোভাবে রিভাইস করে যাবে।
🗄️ Unit 1: Database Management System (DBMS)
  • V.V.I ডেটা (Data) ও ইনফরমেশন (Information)-এর মধ্যে পার্থক্য লেখো। মেটাডেটা (Metadata) এবং ডেটা ডিকশনারি কী?
  • Concept লিগ্যাসি সিস্টেম (Legacy System) কাকে বলে? এর দুটি প্রধান অসুবিধা লেখো। ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের তুলনায় DBMS-এর সুবিধা ও অসুবিধাগুলি বিস্তারিত আলোচনা করো।
  • Architecture স্কিমা (Schema) ও ইনস্ট্যান্স (Instance)-এর মধ্যে পার্থক্য লেখো। ডেটা ইন্ডিপেন্ডেন্স (Logical ও Physical Data Independence) কাকে বলে? DBA (Database Administrator)-এর কাজ কী?
  • V.V.I এন্টিটি ও অ্যাট্রিবিউট বলতে কী বোঝো? উইক এন্টিটি (Weak Entity) কী? স্ট্রং এন্টিটি ও উইক এন্টিটির পার্থক্য লেখো। আইডেন্টিফাইং রিলেশনশিপ (Identifying Relationship) বলতে কী বোঝো?
  • Keys সুপার কী (Super Key) এবং ক্যান্ডিডেট কী (Candidate Key)-এর মধ্যে পার্থক্য লেখো। প্রাইমারি কী (Primary Key) ও ফরেন কী (Foreign Key) উদাহরণসহ বোঝাও।
  • V.V.I E-R Model-এর ত্রুটি বা সীমাবদ্ধতাগুলি (Limitations) উল্লেখ করো। কীভাবে এই ত্রুটিগুলি দূর করা সম্ভব তা ব্যাখ্যা করো।
  • Algebra রিলেশনাল অ্যালজেব্রায় Selection (σ) ও Projection (π) অপারেশনের পার্থক্য লেখো। কার্তেসীয় গুণফল (Cartesian Product) ও Rename (ρ) অপারেশন কী?
  • Joins ন্যাচারাল জয়েন (Natural Join) কী? ইনার জয়েন (Inner Join) ও আউটার জয়েন (Left, Right, Full Outer Join)-এর মধ্যে পার্থক্য উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো।
  • V.V.I নর্মালাইজেশন (Normalization)ডিনর্মালাইজেশন (Denormalization) বলতে কী বোঝায়? এদের মধ্যে পার্থক্য লেখো। 1NF, 2NF এবং 3NF-এর প্রাথমিক ধারণা দাও।
  • SQL DDL ও DML কমান্ডের পার্থক্য লেখো। SQL-এ CREATE, ALTER ও DROP কমান্ডের কাজ কী? INSERT, UPDATE এবং DELETE কমান্ডের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।
  • SQL SQL Constraint কাকে বলে? PRIMARY KEY, FOREIGN KEY, CHECK, UNIQUE এবং NOT NULL কনস্ট্রেইন্ট উদাহরণসহ ব্যাখ্যা করো।
  • SQL SQL Query Practice: SELECT কমান্ডের সাথে WHERE, GROUP BY, HAVING এবং ORDER BY ক্লজের ব্যবহার। Aggregate Function (SUM, AVG, COUNT, MAX, MIN)-এর কাজ লেখো।
🤖 Unit 2: Artificial Intelligence (AI)
  • V.V.I A.I কাকে বলে? উদাহরণসহ লেখো। A.I-এর প্রধান সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো।
  • V.V.I Machine Learning (ML) কাকে বলে? Supervised Learning ও Unsupervised Learning-এর মধ্যে পার্থক্য লেখো।
  • Concept Reinforcement Learning কাকে বলে? Machine Learning ও Deep Learning-এর মধ্যে পার্থক্যগুলি লেখো।
  • Network ANN (Artificial Neural Network) কাকে বলে? Neural Network-এর Input Layer, Hidden Layer ও Output Layer-এর কাজ লেখো।
  • Concept Computer Vision কাকে বলে? এর বাস্তব ব্যবহার লেখো। NLP (Natural Language Processing) কাকে বলে? এর প্রয়োগ লেখো।
  • Knowledge এক্সপার্ট সিস্টেম (Expert System) এবং টুরিং টেস্ট (Turing Test)-এর ধারণা দাও। Semantic Network ও Frame-based Representation-এর মধ্যে পার্থক্য লেখো।
  • Search BFS (Breadth First Search)DFS (Depth First Search)-এর পার্থক্য লেখো। Informed Search এবং Uninformed Search-এর মধ্যে পার্থক্য কী?
  • V.V.I বায়াস (Bias) কাকে বলে? A.I System-এ Bias-এর উৎস এবং তা হ্রাসের উপায় বিস্তারিত লেখো।
  • V.V.I A.I কীভাবে সামাজিক বৈষম্য (Social inequality) তৈরি করে তা লেখো। কর্মসংস্থান বৃদ্ধিতে বা হ্রাসে A.I-এর প্রভাব আলোচনা করো।
  • Application Fraud Detection-এ A.I এর সুবিধা কী? Algorithmic Trading-এ A.I ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।
  • Ethics Green AI কী এবং কেন তা গুরুত্বপূর্ণ? Intelligent tutoring-এ AI-এর গুরুত্ব আলোচনা করো।
💻 Unit 3: Operating System (⚠️ শুধুমাত্র COMA স্টুডেন্টদের জন্য)
  • V.V.I Operating System-এর মূল কাজগুলি (Functions) কী কী? Spooling ও Buffering-এর ধারণা দাও। GUI ও CUI-এর মধ্যে পার্থক্য লেখো।
  • V.V.I Multiprogramming OS কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা লেখো।
  • V.V.I Time Sharing OS বলতে কী বোঝো? এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো। Multitasking ও Time Sharing OS-এর মধ্যে পার্থক্য লেখো।
  • Concept Real Time Operating System (RTOS) কী? Hard RTOS ও Soft RTOS-এর পার্থক্য বা উদাহরণ দাও।
  • Mode User Mode ও Kernel Mode-এর পার্থক্য কী? কেন User Mode থেকে Kernel Mode-এ যাওয়ার দরকার হয়?
  • V.V.I CPU Scheduling (টপিক ও পার্থক্য): FCFS (First Come First Serve), Priority Scheduling, Round Robin, এবং SJF (Shortest Job First) কাকে বলে? এদের সুবিধা ও অসুবিধা লেখো।
  • Process Process Management: Process-এর বিভিন্ন State (New, Ready, Running, Waiting, Terminated) বলতে কী বোঝো? Context Switching কী?

💡 Exam Hall Tips

  • SQL Queries: SQL-এর কোড লেখার সময় Syntax (যেমন SELECT, FROM, WHERE) যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখবে এবং শেষে সেমিকোলন (;) দিতে ভুলবে না।
  • AI Answers: AI-এর সুবিধা, অসুবিধা বা সামাজিক প্রভাবের প্রশ্নগুলোতে প্যারাগ্রাফ করে না লিখে পয়েন্ট করে উত্তর লিখলে নম্বর বেশি আসবে।
  • Difference: পার্থক্য লেখার সময় অবশ্যই বিষয় বা ভিত্তি (Basis of difference) উল্লেখ করবে।

পরীক্ষায় অভূতপূর্ব সাফল্যের জন্য Best of Luck! 🎯

Study Notes PDF

Download this article for offline study

SPN EDTECH
Updates Courses Notes eBooks Login