ন্যাশনাল মিনস-কাম-মেরিট স্কলারশিপ (NMMSE) ২০২৬
অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ
অষ্টম শ্রেণীতে পড়া পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তর আগামী ২০২৬ সালের NMMSE বা ন্যাশনাল মিনস-কাম-মেরিট স্কলারশিপ পরীক্ষার আয়োজন করছে। আগামী ২০ ডিসেম্বর, ২০২৬ তারিখে রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষাটি নেওয়া হবে।
কারা আবেদন করতে পারবে? (Eligibility Criteria)
- রাজ্যের যেকোনো সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত কিংবা স্পনসরড স্কুলে (মাদ্রাসা সহ) অষ্টম শ্রেণীতে পাঠরত পড়ুয়ারা আবেদন করতে পারবে। তবে স্কুলে থাকার (হোস্টেল বা আবাসিক) সুবিধা থাকলে চলবে না।
- আবেদনকারীকে সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় অন্তত ৫৫% নম্বর পেয়ে পাশ করতে হবে (SC, ST এবং বিশেষভাবে সক্ষমদের জন্য নম্বরে ৫% ছাড় আছে)।
- পরিবারের বার্ষিক আয় সমস্ত দিক মিলিয়ে কোনোভাবেই ৩,৫০,০০০ টাকার বেশি হওয়া চলবে না।
- কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, রাজ্য পরিচালিত আবাসিক স্কুল বা প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে না।
গুরুত্বপূর্ণ তারিখ ও পোর্টাল
আবেদনের ওয়েবসাইট: banglarshiksha.wb.gov.in/scholarships
- শুরুর তারিখ ২৮ জুলাই, ২০২৬
- শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর, ২০২৬
- আবেদন ফি সম্পূর্ণ বিনামূল্যে (কোনো টাকা লাগবে না)
প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required)
অনলাইনে ফর্ম ফিলাপের সময় সমস্ত স্ক্যান করা ডকুমেন্ট PDF আকারে দিতে হবে এবং সেগুলোর সাইজ ২০০ KB এর বেশি হওয়া চলবে না। পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে ফরম্যাট হবে JPG এবং সাইজ ৫০ KB (৩.৫ x ৪.৫ সেমি) এর মধ্যে রাখতে হবে।
- আয়ের প্রমাণপত্র: ০১.০৪.২০২৫ থেকে ৩১.০৩.২০২৬ সময়কালের ইনকাম সার্টিফিকেট লাগবে। সরকারি চাকরিজীবীদের জন্য অফিসের সার্টিফিকেট এবং অন্যদের ক্ষেত্রে জয়েন্ট বিডিও (Jt. B.D.O) বা সমতুল্য কোনো গ্রুপ-এ (Group A) অফিসারের দেওয়া সার্টিফিকেট দিতে হবে।
- প্রয়োজন অনুযায়ী সঠিক কর্তৃপক্ষের দেওয়া কাস্ট সার্টিফিকেট (Caste Certificate)।
- বিশেষভাবে সক্ষম হলে উপযুক্ত মেডিকেল বোর্ডের দেওয়া ৪০% বা তার বেশি প্রতিবন্ধকতার সার্টিফিকেট।
- স্কুলের প্রধান শিক্ষকের দ্বারা সই করা এবং সিল দেওয়া নির্দিষ্ট ফরম্যাটের সার্টিফিকেট।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অন্যান্য নিয়ম
- পড়ুয়ার নিজের নামে SBI, যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা কোর ব্যাঙ্কিং সুবিধা থাকা যেকোনো ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকতে হবে।
- জয়েন্ট অ্যাকাউন্ট হলেও আবেদনকারীকে অবশ্যই প্রথম হোল্ডার হতে হবে।
- আধার কার্ড থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক।
- ব্যারাকপুর বা বিধাননগর মহকুমার স্কুলের পড়ুয়াদের জেলার নাম 'BARRACKPORE' এবং শিলিগুড়ি মহকুমার ক্ষেত্রে 'SILIGURI' বেছে নিতে হবে।
পরীক্ষার ধরন ও সিলেবাস (Exam Pattern)
এই স্কলারশিপ পরীক্ষার জন্য আলাদা করে কোনো সিলেবাস দেওয়া হয়নি। মূলত সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্যক্রম থেকেই প্রশ্ন আসবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর বরাদ্দ থাকবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না (No Negative Marking)। গোটা পরীক্ষাটি এক দিনেই দুটি ভাগে নেওয়া হবে:
| পরীক্ষার নাম | প্রশ্নের ধরন | নম্বর | মোট প্রশ্ন | সময়সীমা |
|---|---|---|---|---|
| মানসিক দক্ষতা পরীক্ষা (MAT) | Objective/MCQ | ৯০ | ৯০ | ৯০ মিনিট |
| শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা (SAT) | Objective/MCQ | ৯০ | ৯০ | ৯০ মিনিট |
SAT বা শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার মধ্যে যে বিষয়গুলো থাকবে সেগুলি হলো: অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য নিয়মানুযায়ী অতিরিক্ত সময় দেওয়া হবে।
Study Notes PDF
Download this article for offline study
Social Platforms