জীবনীমূলক প্রবন্ধ লেখার মাস্টার ফর্মুলা
ক্লাস ১২ সেমিস্টার ৪ পরীক্ষায় জীবনীমূলক প্রবন্ধ নিয়ে আর কোনো চিন্তা নেই। যেকোনো মহাপুরুষ বা বিখ্যাত ব্যক্তির জীবনী লেখার জন্য নিচে দেওয়া এই কমন ফরম্যাটটি ব্যবহার করো। সহজ শব্দ এবং টু-দ্য-পয়েন্ট তথ্যে সাজানো এই কাঠামোটি ১০ নম্বরের জন্য একদম পারফেক্ট।
১. কমন ভূমিকা (Introduction):
আকাশে যেমন কোটি কোটি তারার মাঝে চাঁদকে আলাদা করে চেনা যায়, তেমনি ইতিহাসের পাতায় হাজারো মানুষের ভিড়ে কিছু মানুষ নিজেদের কর্ম দিয়ে অমর হয়ে থাকেন। সময়ের প্রয়োজনে যখনই সমাজ বা সংস্কৃতি থমকে দাঁড়িয়েছে, তখনই এই মহাপ্রাণ ব্যক্তিরা আলোকবর্তিকা হয়ে পথ দেখিয়েছেন। আজ তেমনই একজন কালজয়ী মানুষ [ব্যক্তির নাম]-এর জীবন ও তাঁর মহান কীর্তির কথা আলোচনা করা হলো। তিনি কেবল বাঙালির গর্ব নন, বরং প্রতিটি মানুষের হৃদস্পন্দন এবং অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস।
২. মূল অংশ (Body):
প্রশ্নে দেওয়া তথ্য বা সূত্র অনুযায়ী এখানে ছোট ছোট অনুচ্ছেদে ব্যক্তির জন্ম, বংশপরিচয়, শিক্ষা, কর্মজীবন এবং তাঁর বিশেষ অবদানগুলো সাজিয়ে লিখতে হবে।
৩. উপসংহার (Conclusion):
ব্যক্তির বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে নিচের যে কোনো একটি অংশ বেছে নিতে হবে:
ক) যদি ব্যক্তি প্রয়াত (মৃত) হন:
পরিশেষে বলা যায়, মানুষ মরণশীল হলেও তাঁর মহৎ কাজ কখনও মরে না। [ব্যক্তির নাম] আজ সশরীরে আমাদের মাঝে নেই ঠিকই, কিন্তু তাঁর রেখে যাওয়া আদর্শ ও স্বপ্ন আমাদের শিরায় শিরায় বহমান। তাঁর দেখানো পথ ধরেই আমরা আগামীর সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখি। যতদিন এই সমাজ ও সংস্কৃতি থাকবে, ততদিন তিনি আমাদের শ্রদ্ধায় এবং ভালোবাসায় বেঁচে থাকবেন। তাঁর মতো মহান মানুষের জন্ম এই ধরণীকে ধন্য করেছে।
খ) যদি ব্যক্তি বর্তমানে কর্মরত (জীবিত) হন:
পরিশেষে বলা যায়, [ব্যক্তির নাম] হলেন বর্তমান সময়ের একজন জীবন্ত কিংবদন্তি। নিজ ক্ষেত্রে তাঁর অসাধারণ সাফল্য ও কঠোর পরিশ্রম তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। কর্মের প্রতি তাঁর এই নিষ্ঠা আমাদের নতুন প্রজন্মকে প্রতিনিয়ত স্বপ্ন দেখতে এবং এগিয়ে যেতে শেখায়। আশা করা যায়, আগামী দিনেও তিনি তাঁর সৃজনশীল কাজের মাধ্যমে সমাজকে আরও অনেক কিছু উপহার দেবেন। তাঁর এই জয়যাত্রা অব্যাহত থাকুক এবং তিনি সুস্থ শরীরে দীর্ঘজীবী হোন—এটাই আমাদের একান্ত কামনা।
নিচে এই মাস্টার ফরম্যাট ব্যবহার করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর একটি পূর্ণাঙ্গ জীবনী উদাহরণের সাহায্যে দেখানো হলো:
১. ভূমিকা (Introduction):
আকাশে যেমন কোটি কোটি তারার মাঝে চাঁদকে আলাদা করে চেনা যায়, তেমনি ইতিহাসের পাতায় হাজারো মানুষের ভিড়ে কিছু মানুষ নিজেদের কর্ম দিয়ে অমর হয়ে থাকেন। সময়ের প্রয়োজনে যখনই সমাজ বা সংস্কৃতি থমকে দাঁড়িয়েছে, তখনই এই মহাপ্রাণ ব্যক্তিরা আলোকবর্তিকা হয়ে পথ দেখিয়েছেন। আজ তেমনই একজন কালজয়ী মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর জীবন ও তাঁর মহান কীর্তির কথা আলোচনা করা হলো। তিনি কেবল বাঙালির গর্ব নন, বরং প্রতিটি মানুষের হৃদস্পন্দন এবং অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস।
২. মূল অংশ (Main Body):
- জন্ম ও বংশপরিচয়: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর মেদিনীপুর জেলার (তৎকালীন হুগলি) বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী।
- শিক্ষাজীবন: তিনি গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা শেষ করে কলকাতার রাষ্ট্রীয় সংস্কৃত মহাবিদ্যালয়ে ভর্তি হন। এখান থেকেই তিনি তাঁর অগাধ পাণ্ডিত্যের জন্য 'বিদ্যাসাগর' উপাধি লাভ করেন। পরবর্তীতে তিনি ইংরেজি ভাষাশ্রিত বিদ্যায়ও উচ্চশিক্ষা গ্রহণ করেন।
- কর্মজীবন: তাঁর কর্মজীবন ছিল বৈচিত্র্যময়। তিনি ফোর্ট উইলিয়াম কলেজ ও সংস্কৃত কলেজে অধ্যাপনা করেছেন এবং পরে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা প্রসারের লক্ষে তিনি অন্তত ৩৫টি স্কুল স্থাপন করেছিলেন।
- সমাজসংস্কার: তৎকালীন সমাজের কুসংস্কার দূর করতে তিনি আমৃত্যু লড়াই করেছেন। বাল্যবিবাহ ও বহুবিবাহ রদ আন্দোলন এবং বিধবা বিবাহ প্রচলনে তাঁর ভূমিকা ছিল অবিস্মরণীয়।
- সাহিত্যকৃতি: বাংলা গদ্যের আধুনিক রূপদানে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে 'বর্ণপরিচয়', 'বোধোদয়', 'কথামালা', 'আখ্যানমঞ্জরী' এবং অনুবাদ গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি', 'শকুন্তলা' ও 'সীতার বনবাস'।
- জীবনাবসান: এই মহান মণীষী ১৮৯১ সালের ২৯ জুলাই পরলোকগমন করেন।
৩. উপসংহার (Conclusion):
পরিশেষে বলা যায়, মানুষ মরণশীল হলেও তাঁর মহৎ কাজ কখনও মরে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজ সশরীরে আমাদের মাঝে নেই ঠিকই, কিন্তু তাঁর রেখে যাওয়া আদর্শ ও স্বপ্ন আমাদের শিরায় শিরায় বহমান। তাঁর দেখানো পথ ধরেই আমরা আগামীর সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখি। যতদিন এই সমাজ ও সংস্কৃতি থাকবে, ততদিন তিনি আমাদের শ্রদ্ধায় এবং ভালোবাসায় বেঁচে থাকবেন। তাঁর মতো মহান মানুষের জন্ম এই ধরণীকে ধন্য করেছে।
শিক্ষকের টিপস: পরীক্ষায় ১০ নম্বর পেতে চাইলে উপরের মতো পয়েন্ট করে লিখবে এবং তথ্যের নিচে দাগ (Underline) দিয়ে দেবে।
Study Notes PDF
Download this article for offline study



Social Platforms