JENPAS UG 2026: BIOLOGY LAST MINUTE SUGGESTION
MCQ - এর কোনো নির্দিষ্ট সাজেশন হয় না, তবুও বিগত বছরের প্রশ্নপত্র ভালোভাবে বিশ্লেষণ করে আমরা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বলে দেওয়ার চেষ্টা করলাম। এই টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তাই নিজের মতো করে রিভিশন দেওয়ার পর পরীক্ষার আগে এই টপিক গুলো অবশ্যই দেখে যাবে।
১. বংশগতি ও বিবর্তন
- মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্র, অসম্পূর্ণ প্রকটতা, সহ-প্রকটতা (ব্লাড গ্রুপের উদাহরণ) এবং মাল্টিপল অ্যালিল।
- বংশগতির ক্রোমোজোমাল তত্ত্ব, লিংকেজ ও ক্রসিং ওভার (মর্গ্যানের পরীক্ষা), এবং মানুষ, পাখি ও মৌমাছির লিঙ্গ নির্ধারণ।
- ডিএনএ-এর গঠন, নিউক্লিওজোম মডেল, ডিএনএ প্রতিলিপিকরণ, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের প্রাথমিক ধারণা এবং ল্যাক ওপেরন।
- সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ, ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব এবং হার্ডি-উইনবার্গ নীতি।
২. মানব শারীরবৃত্ত
- পরিপাকতন্ত্রের বিভিন্ন হরমোন এবং উৎসেচকের কাজ।
- অক্সিজেন বিয়োজন বক্ররেখা (বোর প্রভাব) এবং ফুসছুসীয় বায়ুর পরিমাণ।
- কার্ডিয়াক চক্র, ইসিজি (P, QRS, T তরঙ্গের তাৎপর্য) এবং রক্ততঞ্চন পদ্ধতি।
- নেফ্রনের গঠন, কাউন্টার কারেন্ট মেকানিজম এবং রেচন প্রক্রিয়ায় হরমোনের ভূমিকা।
- প্রতিবর্ত পথ, পিটুইটারি ও থাইরয়েড গ্রন্থির হরমোন এবং তাদের অভাবে সৃষ্ট রোগ।
৩. কোষবিদ্যা ও কোষ বিভাজন
- মাইটোকনড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের গঠন, এন্ডোমেমব্রেন তন্ত্র এবং রাইবোজোম।
- কোষ চক্রের বিভিন্ন দশা এবং চেকপয়েন্ট।
- মিয়োসিস-১ এর প্রোফেজ-১ পর্যায় (লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস) — এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।
৪. উদ্ভিদ শারীরবৃত্ত
- সালোকসংশ্লেষের C3 ও C4 চক্র (ক্রাঞ্জ অ্যানাটমি) এবং আলোক বিক্রিয়া।
- উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ায় গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং এটিপি (ATP) গণনা।
- উদ্ভিদ হরমোন (অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন)-এর শারীরবৃত্তীয় কাজ।
৫. জনন এবং জননগত স্বাস্থ্য
- মানুষের শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া, রজঃচক্র এবং অমরা বা প্লাসেন্টার কাজ।
- গর্ভনিরোধক পদ্ধতি এবং কৃত্রিম প্রজনন প্রযুক্তি (আইভিএফ)।
- সপুষ্পক উদ্ভিদের পুং ও স্ত্রী রেণু উৎপাদন, দ্বিনিষেক এবং শস্য গঠন।
৬. জৈবপ্রযুক্তিবিদ্যা
- রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, ক্লোনিং ভেক্টর, জেল ইলেক্ট্রোফোরেসিস এবং পিসিআর (PCR) পদ্ধতি।
- বিটি কটন থেরাপি এবং কৃত্রিম ইনসুলিন উৎপাদনের পদ্ধতি।
৭. বাস্তুবিদ্যা ও পরিবেশ
- পলেশন ইন্টার্যাকশন (মিউচুয়ালিজম, কমেনসালিজম, প্যারাসাইটিজম, প্রিডেশন)।
- বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহের ১০ শতাংশের সূত্র এবং ইকোলজিক্যাল পিরামিড।
- জীববৈচিত্র্য সংরক্ষণের ইন-সিটু (ন্যাশনাল পার্ক, হটস্পট) এবং এক্স-সিটু পদ্ধতি।
৮. মানবকল্যাণে জীববিদ্যা
- ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্র, এইচআইভি-এর গঠন, অ্যান্টিবডির প্রকারভেদ এবং ক্যানসার রোগ।
- পয়ঃপ্রণালীর জল শোধন এবং বায়োগ্যাস উৎপাদনে অণুজীবের ভূমিকা।
৯. জীবজগতের শ্রেণিবিন্যাস ও অঙ্গসংস্থান
- জীবজগতের শ্রেণিবিন্যাস (Biological Classification): মনেরা, প্রোটিস্টা ও ছত্রাক (Fungi) রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য। ভাইরাস, ভিরয়েড এবং লাইকেন-এর প্রাথমিক ধারণা।
- উদ্ভিদের অঙ্গসংস্থান (Plant Morphology): মূল, কাণ্ড ও পাতার রূপান্তর। পুষ্পবিন্যাস, এস্টিভেশন (Aestivation) এবং অমরাবিন্যাস (Placentation)।
- উদ্ভিদের অন্তর্গঠন (Anatomy): ভাজক কলা ও স্থায়ী কলার (জাইলেম, ফ্লোয়েম) কাজ। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতার অন্তর্গঠনগত পার্থক্য।
Study Notes PDF
Download this article for offline study
SPN EDTECH
Social Platforms