JENPAS UG 2026
PHYSICS LAST MINUTE SUGGESTION
⚠️
MCQ-এর কোনো নির্দিষ্ট সাজেশন হয় না, তবুও বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে পদার্থবিদ্যার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক বলে দেওয়া হলো। সূত্র এবং তার প্রয়োগগুলো এখান থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে।
১. বলবিদ্যা ও গতিবিদ্যা
- একমাত্রিক ও দ্বিমাত্রিক গতির সমীকরণ এবং লেখচিত্র সংক্রান্ত সমস্যা।
- নিউটনের গতিসূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র এবং ঘর্ষণ বলের প্রাথমিক ধারণা।
- কার্য-শক্তি উপপাদ্য, স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক সংঘর্ষ।
২. মহাকর্ষ ও পদার্থের ধর্ম
- কেপলারের গ্রহীয় গতির সূত্র, মুক্তিবেগ এবং কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগ।
- স্থিতিস্থাপকতা (ইয়ং গুণাঙ্ক), পৃষ্ঠটান এবং কৈশিকতা।
- সান্দ্রতা, স্টোকসের সূত্র এবং বার্নোলির উপপাদ্যের প্রয়োগ।
৩. তাপ ও তাপগতিবিদ্যা
- তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং সমোষ্ণ ও রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকার্য।
- কার্নো ইঞ্জিন ও তার কর্মদক্ষতা নির্ণয়।
- তাপ সঞ্চালন, কৃষ্ণবস্তুর বিকিরণ এবং স্টিফানের সূত্র।
৪. স্থির তড়িৎ ও ধারকত্ব
- কুলম্বের সূত্র এবং তড়িৎক্ষেত্র প্রাবল্য নির্ণয়।
- গাউসের উপপাদ্য ও তার বিভিন্ন প্রয়োগ।
- সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এবং ধারক শ্রেণিসমবায় ও সমান্তরাল সমবায়ে সঞ্চিত শক্তি।
৫. প্রবাহী তড়িৎ ও তড়িৎচুম্বকত্ব
- ওহমের সূত্র, রোধের সমবায় এবং কারশফের সূত্রের গাণিতিক প্রয়োগ।
- হুইটস্টোন ব্রিজ ও পোটেনশিওমিটারের কার্যনীতি।
- বায়ো-সাভার্ট সূত্র, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র এবং গ্যালভানোমিটার থেকে অ্যামিটার ও ভোল্টমিটারে রূপান্তর।
- ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র এবং লেঞ্জের সূত্র।
৬. আলোকবিজ্ঞান
- পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সংকট কোণ এবং প্রিজমের ন্যূনতম চ্যুতি।
- লেন্স মেকার্স ফর্মুলা এবং লেন্সের সমবায়।
- তরঙ্গ আলোকবিজ্ঞানে ইয়ং-এর দ্বি-রেখাছিদ্র পরীক্ষা এবং ব্যতিচার ঝালরের প্রস্থ নির্ণয়।
৭. আধুনিক পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স
- আলোক তড়িৎ ক্রিয়া (আইনস্টাইনের সমীকরণ) এবং ডি-ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য।
- হাইড্রোজেন পরমাণুর বোর মডেল এবং তেজস্ক্রিয়তা (অর্ধায়ু নির্ণয়)।
- লজিক গেট এবং পি-এন (p-n) জাংশন ডায়োড।
Study Notes PDF
Download this article for offline study
SPN EDTECH
Social Platforms